হোম > সারা দেশ > চট্টগ্রাম

পৌনে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয় ।‌

সুলতানপুর ব্যাটালিয়ন(৬০বিজিবি) জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

বিজিবি জানায়, সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় বিশেষ অভিযান চালানো হয় ৷ অভিযানে বিজিবির টহলদল বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করে। জব্দ করা শাড়ির বাজারমূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি ।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না