হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনএসিডব্লিউসির বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন

স্টাফ রিপোর্টার

নিরাপত্তার স্বার্থে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানির মূল প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় কাস্টমস কর্তৃক দ্রুত চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আমদানিকারকের নিকট হস্তান্তরের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস এর রাসায়নিক ল্যাব যুগোপযোগীকরণ এবং এর সংঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

এ লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস এবং চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উক্ত পরিদর্শন ও প্রশিক্ষণে বিএনএসিডব্লিউসি’র সদস্য সচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলীর (জি) নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা হতে সর্বমোট ১৩ জনের একটি দল, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনসহ কাস্টমসের ছয় জন কর্মকর্তা এবং ২৮ জন প্রশিক্ষণার্থী (চট্টগ্রাম কাস্টমসের ২০ জন, চট্টগ্রাম বন্দরের পাঁচ জন ও নৌ সমরাস্ত্র পরিদর্শন সংস্থার তিন জন) অংশগ্রহণ করেন।

কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সনাক্তকরণ এবং এ সম্পর্কিত সকল সমস্যা ও সমাধানের উপায়ের উপর ধারণা দেয়া হয়। ভবিষ্যত রাসায়নিক দ্রব্য আমদানি এবং এ সংক্রান্ত ঝুঁকি রোধে এই প্রশিক্ষণ কর্মশালা কার্যকরী ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ মত প্রকাশ করেন।

এছাড়াও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত খালাস এবং এ সংক্রান্ত নিরাপত্তাসমূহ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সকলে আশা ব্যক্ত করেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম