হোম > সারা দেশ > চট্টগ্রাম

এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়: আবদুল আউয়াল মিন্টু

এসএম ইউসুফ আলী, ফেনী

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এমুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফেনীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এই দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে, তারেক রহমান দেশে ফিরে আসবে। জাতীয় নির্বাচনের সাথে বিশ্বিবদ্যালয় ছাত্রসংসদের ফলাফলের কোনো সম্পর্ক নেই। ছাত্র সংসদের এক হিসাব। জাতীয় নির্বাচনে আরেক হিসাব।এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না।যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ,দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর প্রমুখ।

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান