হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদের টেকনাফের হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুল হক।

তিনি বলেন, আজ সকালে খবর পেয়ে নাফ নদের হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে হাতলম্বা একটি গেঞ্জি ও প্যান্ট ছিল। উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত