হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে হত্যাচেষ্টা, অন্যতম আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে গুলি চালিয়ে চার সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি আব্দুস শহীদকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র মজুমদার। এদিন সকালে চন্দ্রগঞ্জ থানার আমানি লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশ শ্যামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমানি লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদকে গ্রেফতার করা হয়। তিনি সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় ২ নম্বর আসামি। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে গনেশ শ্যামপুর এলাকায় চার সাংবাদিকের ওপর হামলা চালান দুর্বৃত্তরা। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল