হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

সামাজিক বনায়নের উপকারভোগীসহ

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

দুর্গম পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়নের উপকারভোগী ৭৫ জনের মধ্যে ৭৪ লাখ ৯০ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করেছে বান্দরবান জেলার লামা বন বিভাগ। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম এ চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৬ লাখ ১৫ হাজার টাকা এবং ৫৪ জন সামাজিক বনায়নের উপকারভোগীর মধ্যে ৬৮ লাখ ৭৫ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করা হয়।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় বন কর্মকর্তার গেস্ট হাউস মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার ব্যক্তি, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় প্রধান অতিথি ড. মোল্যা রেজাউল করিম বন্য হাতি সংরক্ষণ এবং মানুষ ও হাতির সহাবস্থান নিয়ে বিশদ আলোচনায় বলেন, ‘হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করে না।’

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম