হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির জুরাছড়ি বগাখালী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বগাখালী বাজার থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে ওই ভারতীয় নাগরিককে বিজিবির একটি টহলদল আটক করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আধার কার্ডও জব্দ করা হয়। মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে নংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তিনি বিভিন্ন চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান