হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-৬ আসনে কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের শিবির বাজার এলাকায় মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।

গণসংযোগ চলাকালে বৃষ্টিভেজা জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন স্পষ্ট হয়ে ওঠে।

ইউনিয়ন আমির কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টার, ২নং ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, মো. শাহ আলম ওরফে জামাই শাহ আলম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. হিরন, ব্যবসায়ী আমির হোসেন বাবু, ২নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মো. মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। আল্লাহর জমিনে তাঁর আইন বাস্তবায়ন করতে সকলকে দাঁড়িপাল্লার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি নেতাকর্মীদের দাওয়াতি কাজ আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত