হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় মাত্র একদিন আগে কেনা মোটরসাইকেলেই ঝরে গেল দুই বন্ধুর প্রাণ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সহ-সভাপতি মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জনায়, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় শামিম ও নাজমুল। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাদের। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা আরো বলেন, দাউদকান্দি উপজেলার নতুন বাজারের নামকরা চায়ের দোকানে মালাই চা খেতে যান। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাত্র একদিন আগেই সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই মোটরসাইকেলেই ওদের জীবন যাত্রা নিভে যাবে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষটি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত