হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারত সীমান্তবর্তী বাঘাইছড়ির সাজেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা'র দিকনির্দেশনায় মেজর মো. আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যাক্তি হলেন জেলার নানিয়ারচর থানার দেওয়ান পাড়া গ্রামের

হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা।

এ সময় আটক সন্ত্রাসীর কাছ থেকে একটি এলজি, দু'রাউন্ড গুলি, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, একটি মোবাইল সেট, নগদ দু'হাজার চার শ’ ৮০ টাকা এবং দু’টি হিসাবের খাতা জব্দ করা হয়।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি জানান, গোপণ তথ্যর ভিত্তিতে সসস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জন সাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে, উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএস

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটিতে’ অন্তর্ভুক্ত হলেন সাঈদ আল নোমান

কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার