হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ছয় পদে বিএনপির জয়

সভাপতি-সাধারণ সম্পাদকসহ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী না দিলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮ সদস্য এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন।

এদিকে ১৫ পদের একটিতেও জামায়াত জয়লাভ করতে পারেনি। বুধবার দিবাগত ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন।

বাকিরা হলেন, সহসভাপতি আবদুল মজিদ ও আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদ মনি মোহন, পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, অডিটর মো. রাকিবুল হাসান অপু, সদস্য আজহার উদ্দিন রকি, মো. নুরুল হুদা মুরাদ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম মানিক ও জাফর আহমদ।

নির্বাচন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, একেএম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু