হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে বাদ জোহর মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদরাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদরাসা ও মরহুমের জন্মস্থান রসুলপুরের গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুম মকবুল আহমেদ চৌধুরী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা। তিনি ছিলেন একজন সৎ, সজ্জন, ধার্মিক, দানশীল ও পরোপকারী ব্যক্তি।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই দফা জানাজা শেষে গত মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম