হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের মৃত্যৃদণ্ড ১ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে একটি হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে ২৫ হাজার করে অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়াও একই মামলায় আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. এ. এম আজাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, তানভীর মো. সজীব ও মোহাম্মদ হৃদয়। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. আহসান ওরফে ইয়াছিন।

জানা যায়, ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে। ২০২০ সালের ২ মে ইডিজেড থানার নিউমুরিং শাহীনশাহ টাওয়ারের পাশে বুলু মাঝির মায়ের দোতলা ভবনের সিঁড়ি সংলগ্ন কাপড়ের দোকানে মাহফুজুর রহমানকে (২৪) হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ও মুখে কাপড় গুজে এবং স্কচটেপ দিয়ে মুখ বেঁধে রাখা হয়।

এ ঘটনায় তার বাবা আব্দুর রহমান ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, দোকানের শাটার না থাকায় ভিকটিম দোকানেই রাতে অবস্থান করতেন। আসামিরা তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গলায় ফাঁস লাগিয়ে দেয়। এই মামলায় ২০২২ সালে আদালত অভিযোগপত্র গঠন করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম