হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি সবাই ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

উখিয়ায় প্রচারণাকালে বিএনপির এক নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘ভাই’ উল্লেখ করে ধানের শীষে ভোট চান। এ নিয়ে বিএনপির ভেতরে-বাইরে সমালোচনার ঝড় উঠেছে।

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপির স্থানীয় নেতা জামাল মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন— সবাই ভাই ভাই। আমরা সবাই ভাই ভাই, শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চাই।’ ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নানা মহলে সমালোচনা শুরু হয়।

সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগকে আরো শক্তিশালী করবে।

তবে জামাল মাহমুদ দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ছোট ভাই সরওয়ার জাহান চৌধুরী জানিয়েছেন, কেন এমন বক্তব্য দেওয়া হয়েছে তা জানতে সংশ্লিষ্ট নেতাকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না