হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনা তালহা রহমান নামে আরও এক কিশোর আহত হয়েছে।

আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী আদিয়াত ও তার বন্ধুদের পথ অবরোধ করে। তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে প্রতিবাদ করলে আদিয়াতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধর করে আহত করে। এ ঘটনা একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। তবে বাকিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে বন্ধের দিন সার্জারি চিকিৎসক না থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে আদিয়াতকে অপারেশন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী