হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌকার প্রচারণায় নেতার ভিডিও ভাইরাল, বিব্রত বিএনপি

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

আবদুল ওয়াদুদ মুন্সি

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সরাসরি আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চাইছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও ক্ষোভ।

২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের এই ভিডিওতে আব্দুল অদুদ মুন্সিকে বলতে শোনা যায়— “বাঘা বাঘা রাজনীতিবিদকে পিছনে ফেলে রতন শিকদার নৌকা প্রতীক নিয়ে আসায় আমি তাকে ধন্যবাদ জানাই। লুটেরচর ইউনিয়নের চারটি কেন্দ্রে যেন একটি ভোটও অন্য কোনো প্রতীকে না পড়ে— সবাই দেখে দেখে নৌকায় ভোট দেবেন।”

উল্লেখ্য, ভিডিওটিতে দেখা যায় মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারও, যিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার।

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। দলের একাধিক সিনিয়র নেতা বলেন, অদুদ মুন্সি তখন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।”

এ বিষয়ে আব্দুল অদুদ মুন্সি দৈনিক আমার দেশকে বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। রতন শিকদার আমার ভাগিনা এবং আমার প্রতিষ্ঠিত শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি স্কুল এমপিওভুক্ত করতে তিনি সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই আমি একটি সভায় অংশ নিই। এটি দলীয় অবস্থান থেকে নয়, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে করা হয়।”

এ ঘটনায় মেঘনা উপজেলা বিএনপিতে নতুন করে বিভক্তি, হতাশা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের দায়িত্বশীলরা বলছেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ