হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুয়েতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী জাহেদ

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইনসেটে কুয়েতে নিহত জাহেদ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর কেঞ্জাতলী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মধ্যপ্রাচ্যের কুয়েতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন প্রবাসী মো. জাহেদ। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত জাহেদের বাড়িতে গিয়ে দেখা যায়, তিন বছর বয়সী প্রতিবন্ধী শিশু জিসান দাদির কোলে বসে নির্বাক দৃষ্টিতে চারপাশের মানুষজনের দিকে তাকিয়ে আছে। সে জানেই না তার মাথার ওপর থেকে চিরতরে সরে গেছে বাবার ছায়া। সন্তানের দিকে তাকিয়ে বিলাপ করছেন জাহেদের মা। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, “যুদ্ধ আমার বুকের ধন খাইলো।”

জাহেদের বাবা কামাল দফাদার স্থানীয় রহমতপুর ইউনিয়ন পরিষদে কর্মরত। বৃহস্পতিবার ইফতারের আগে জাহেদের সহকর্মী লুৎফর রহমান ফোন করে তাকে ছেলের মৃত্যুর খবর জানান।

প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কুয়েতের একটি খামারে উট দেখাশোনার কাজ করছিলেন জাহেদ। এ সময় পাশের একটি স্থাপনায় বিকট শব্দে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণের পর উড়ে আসা একটি জ্বলন্ত ধ্বংসাবশেষ তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।

ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন জাহেদ। অভাবের তাড়নায় ২০২৪ সালে জীবিকার সন্ধানে তিনি কুয়েতে পাড়ি জমান। তখন তার প্রতিবন্ধী ছেলে জিসানের বয়স ছিল মাত্র ছয় মাস। প্রথমবার প্রবাসে গিয়ে আড়াই বছর ধরে কঠোর পরিশ্রম করছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, অর্থাভাবে ছেলের জন্মের পর আকিকা দিতে না পারার কষ্ট সবসময় জাহেদকে পোড়াত। ফোনে প্রায়ই তিনি এই আফসোসের কথা বলতেন। তার স্বপ্ন ছিল, এবারের ঈদের পর দেশে ফিরে ছেলের আকিকা দেবেন।

এদিকে পরিবারের একমাত্র দাবি—দ্রুত যেন জাহেদের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। স্বজনদের আকুল আবেদন, সরকারের সহযোগিতায় দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করা হোক, যাতে শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে পারেন তারা।

এবার আমদানি-রপ্তানি বাণিজ্যেও যুদ্ধের ঢেউ

৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার

কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার

জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্ত:বিভাগীয় কমিটির পরিদর্শন

খুন ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে জনজীবন অতিষ্ঠ: হামিদুর রহমান আযাদ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ‎

তুরস্কে দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম চালু

বিছানায় পড়ে ছিল স্বামীর লাশ, খোঁজ মিলছে না টিকটকার স্ত্রীর

প্রেমের টানে এবার ফিলিপাইনি তরুণী ফেনীতে