হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. হাদিম মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত প্রায় ৮টার দিকে উপজেলার সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাদিম মিয়ার বাড়ি চাকসার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন মো. হাদিম মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আলী আযম রাকিব হাদিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পূর্ণাঙ্গ পরিচয়, বয়স এবং সংঘর্ষের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে