হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়িসহ জব্দ করেছে বিজিবি। এসময় অবৈধ ভারতীয় শাড়ি পরিবহন করা দুইটি যানবাহন উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি ।

মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয় ।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা ১০ বিজিবির আওতাধীন ফেনী জেলার ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার আওতাধীন কমুয়া বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় ২টি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

কুমিল্লা ১০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার