হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ

তরুণ ভোটারদের বলব, তোমাদের প্রথম ভোট হোক ইসলামের পক্ষে। আলেম-ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন, তাহলে এ দেশে আবার আগাছা জন্মাবে। এই আগাছা যেন জন্মাতে না পারে, আপনাদের মুখ খুলে কথা বলতে হবে।

রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিল, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টো। যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন চায় না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেককে বিক্রি করে দেয় , যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।

কুমিল্লা–১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের সহসভাপতি ডা. আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম