হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন কিশোর একসাথে সমুদ্রসৈকতে মাছ ধরতে যায়। তাদের মধ্যে হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫) হঠাৎ জোয়ারের পানির তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তারা দুজনেই মনখালী এলাকার বাসিন্দা এবং মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। হাবিবুলের পিতা নুর হোসেন এবং সাঈমের পিতা নাজির হোসেন।

এ বিষয়ে মনখালী এলাকার এক বাসিন্দা আব্দুর রহমান জানান, সকালের দিকে ছেলেগুলো মাছ ধরতে যায়। হঠাৎ স্রোতে পড়ে যাওয়ায় দুইজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দাবি নিখোঁজ কিশোরদের দ্রুত খুঁজে বের করা হোক৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে আমরা খবর পেয়েই তৎপর হয়েছি। ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। পরিবার ও স্থানীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে নিখোঁজ দুই কিশোরকে দ্রুত খুঁজে পাওয়া যায়।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল