ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার সদরের মহিন্দুর স'মিলের পাশে আঞ্চলিক সড়কে এ ঘটনায ঘটে।
ওই বৃদ্ধের নাম কুঞ্জ মোহন সূত্রধর (৬০) । তিনি নাসিরনগর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহন এর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নাসিরনগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সোহেল শিকদার।
এমই