হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়।

জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। নামাজের পূর্বে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

গায়েবানা জানাজা নামাজের পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। তিনি দেশের প্রায় সকল মানুষের কাছে সমানভাবে সমাদৃত ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ তায়ালা বেগম জিয়াকে জান্নাতবাসী করুক।

গায়েবানা জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল প্রভোস্ট আনোয়ার হোসেন মিঝি, চাকসুর ভিপি মো. ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব প্রমুখ।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল