হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ইয়াবাসহ আটক মাদক কারবারি

উখিয়ার মিয়ানমার সীমান্তবর্তী বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, অভিযানটি চালানো হয় বালুখালী সীমান্ত পিলার বিডি-২১ থেকে প্রায় ৮০০ গজ পশ্চিম এবং বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে ১ কিলোমিটার পূর্বের কাটাপাহাড় এলাকায়।

অভিযান চলাকালে বিজিবির টহল দল দেখতে পায়, এক ব্যক্তি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আকবর (৬৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দিগলিয়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন, “বিজিবি মাদকবিরোধী যেকোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য