হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী

চট্টগ্রাম ব্যুরো

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথে চলাচলকারী জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরসংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করে আমদানি-রপ্তানি কার্যক্রমকে সুসংহত রাখতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বাংলাদেশের জলসীমায় অবস্থানরত এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানিসহ বিভিন্ন ধরনের জ্বালানির মূল উৎস ক্রুড অয়েলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে সমুদ্রপথে সার্বক্ষণিক টহল, আকাশ নজরদারি এবং সন্দেহজনক জাহাজ বা নৌযান পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নোঙর, চলাচল এবং বন্দরে প্রবেশ ও বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

তবে সম্ভাব্য নাশকতাসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌবাহিনী। মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দেশের জ্বালানি পরিবহনব্যবস্থার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতেই এ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সম্ভাব্য নাশকতা, জলদস্যুতা, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

নৌবাহিনী জানায়, এই কার্যক্রম পরিচালনায় বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জ্বালানি সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। এর ফলে দেশের জ্বালানি আমদানি, সংরক্ষণ ও পরিবহনব্যবস্থার নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে। দেশের সামুদ্রিক সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, র‌্যাবের ওপর হামলা

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩