হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, রাত প্রায় পৌনে ১২টার দিকে আমিশাপাড়া উত্তর বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মুদি, মনোহরি, স্টেশনারিসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি