হোম > সারা দেশ > চট্টগ্রাম

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

মিটবে ১২ দিনের চাহিদা

চট্টগ্রাম ব্যুরো

প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ। ফাইল ছবি

দেশের জ্বালানি খাতের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে ডিজেলবাহী বড় চারটি জাহাজ। শুক্রবার (১৭ এপ্রিল) ও আগামী রোববারের মধ্যে বন্দরে পৌঁছাবে প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল। এই বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ শুরু হলে দেশের পরিবহন, কৃষি ও শিল্প খাতের বিদ্যমান অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই পরিমাণ জ্বালানি দিয়ে আগামী ১২ দিনের চাহিদা মেটাতে পারবে বিপিসি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আজ শুক্রবারই বন্দরে নোঙর করার কথা রয়েছে তিনটি বড় জাহাজের। জাহাজগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু। এছাড়া আগামী রোববার চতুর্থ জাহাজ এমটি গোল্ডেন হরাইজন বন্দরে এসে পৌঁছাবে।

প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সূচি মেনেই জাহাজগুলো বন্দরে পৌঁছাচ্ছে। দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করা গেলে জ্বালানি সরবরাহে গতি আসবে।

বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান মজুত ১৩ দিন থেকে বেড়ে ২৫ দিনে পৌঁছেছে। তাদের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল ১ লাখ ৫৫ হাজার টন। নতুন করে আসা ১ লাখ ৪১ হাজার টন ডিজেল যুক্ত হলে মোট মজুত দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে। এতে করে বিপিসি ২৫ দিনের চাহিদা পূরণে সক্ষম হবে।

বিপিসির পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই পূরণ হয় ডিজেলের মাধ্যমে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের মোট চাহিদা ধরা হয়েছে ৪৩ লাখ ৫০ হাজার টন।

এআরবি

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে