হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। আলী আকবরের বাড়ি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশকিছু মামলা থাকার কথা বলছে পুলিশ। কিছু দিন আগে গ্রেপ্তার হওয়া ‘ছোট সাজ্জাদের’ প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলো এই ‘ঢাকাইয়া আকবর’।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবি

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য