হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কৃষিমন্ত্রীর শ্যালক নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আমেনা বেগম চার ছেলে ও পাঁচ মেয়েসহ মোট নয় সন্তানের জননী ছিলেন। তার সন্তানদের মধ্যে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন পঞ্চম।

কৃষিমন্ত্রীর পরিবার সূত্রে তার আরেক শ্যালক জসিম উদ্দিন জানান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামে মরহুমের স্বামীর (কৃষিমন্ত্রীর বাবা) কবরের পাশেই তাকে দাফন করা হবে।

জেডএম

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না