হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাঁটু পানিতে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

এম হাসান, কুমিল্লা

ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখায় এমন চিত্র দেখা গেছে।

হাঁটু পানিতে বেঞ্চে বসে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কুমিল্লায় স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখায় এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি শিক্ষকরাও হাঁটু পানিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।

নগরীর আরো ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে এ ভর্তি পরীক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার ১৪ হাজার ১৬০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা দিতে আসা সামিয়া আক্তার বলেন, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী। আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করেও উনাদেরকে পাইনি। পরীক্ষার হলে আমরা হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। কোনো কারণে যদি উত্তরপত্র পানিতে পড়ে যেত। তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। উনারা ইচ্ছা করলে আমাদের পরীক্ষার হল রুমটি পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু তা করেনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে এসেছেন সাকিব আহমেদ তিনি দৈনিক আমার দেশকে বলেন, হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। ভিক্টোরিয়া কলেজ পুরোটাই পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিবেশে পরীক্ষা নেওয়াটা কর্তৃপক্ষের ঠিক হয়নি। উনারা ভেন্যু অথবা তারিখ পরিবর্তন করতে পারত।

পরীক্ষায় ডিউটিরত অবস্থায় কথা হয় একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, যে কয়েকটি হলে পানি উঠেছে। এগুলো ইচ্ছে করলে কর্তৃপক্ষ পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে দিতে পারতো। শিক্ষার্থীদের প্রবেশপত্র ও এমআর শিট ও উত্তরপত্র ঝুঁকিপূর্ণ ছিল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ আমার দেশকে জানান, আমি উচ্চমাধ্যমিক শাখায় দায়িত্ব পালন করেছি। ডিগ্রি শাখায় পানি উঠেছে। ওখানে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না।

এই বিষয়ে জানতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য