হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিকদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে

চাঁদপুরে চেক বিতরণ অনুষ্ঠানে এম আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, চাঁদপুর

মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

সোমবার চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সাংবাদিকদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মাঝে যদি ঐক্য থাকে তাহলে পেশাদার সাংবাদিকরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারব।

তিনি বলেন,এখনও বিভিন্ন দিক থেকে নানা অপশক্তি সাংবাদিকদের উপর হামলা চালাবার চেষ্টা করছে। তাদের কাজে বাধা দিচ্ছে । মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, গণমাধ্যম কমিশন একটি বড় ধরনের রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে সাংবাদিকতার জগতে একটি বড় ধরনের বিবর্তনের আভাস আমরা পাচ্ছি। সেখানে আপনাদের জন্য ভালো ভালো সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু বিষয়ে আছে যেগুলি সাংবাদিকদের নানা ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। সেই বিষয়গুলি ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে ভাববেন। এবং সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করবেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রাহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

এমএস

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না