হোম > সারা দেশ > চট্টগ্রাম

জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব আছে: এমপি বীথিকা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম থেকে নিজেদের বিরত রাখতে হবে। ব্যবসা-বাণিজ্য করবো, কারণ সরকার আমাদের, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাইলে কেউ আমাদের কাছে চাঁদা দাবি করতে আসবে না। সুন্দরভাবে আমরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। সরকারি বরাদ্দ থেকে আমরা অনেকেই কমিশন খাওয়ার চেষ্টা করি, সেটা চিন্তা করা যাবে না। জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের জন্যই খরচ করে ইনসাফ বাস্তবায়ন করতে হবে।

রোববার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মেলগেইট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বীথিকা বিনতে হোসাইন বলেন, তরুণ সমাজকে মেধানির্ভর করে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করছে কিনা, সুব্যবস্থা রয়েছে কি না তা দেখতে হবে। এটি একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। তাদের খেলাধুলায় মনোযোগী ও মানসিক বিকাশে সচেতন থাকতে হবে। আমাদের সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে।

এএস

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দুই এমপির বৈঠক

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

মন্ত্রীকে 'প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী