হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমিরাবাদ বটতলী শহরে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযান পরিচালনায় অংশ নিলেন নবনির্বাচিত সাংসদ শাহজাহান চৌধুরী (এমপি)।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। নিজ হাতে ময়লা পরিষ্কার কাজে অংশ নিয়ে তিনি জনসেবার রাজনীতির বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। এ সময় স্টেশনের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্য ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজে অংশ নিতে দেখে সবাই অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের সিটি করপোরেশন, পৌরসভার শহর ও বাণিজ্যিক কেন্দ্র এবং জনবহুল এলাকাগুলো পরিষ্কার না করে অবহেলা করা হয়। এতে নানা রোগের মহামারির সম্মুখীন হতে হয়। তাই কেন্দ্রীয় আমিরে জামায়াতের নির্দেশে এই পরিষ্কার অভিযান। স্থানীয় প্রশাসন, সচেতন মহল ও জায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার অভিযান আজকে শুরু হয়েছে। আজ থেকে বটতলী শহরের আনাচে-কানাচে পরিষ্কার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। পরে তিনি দুই মাসের মধ্যে লোহাগাড়াকে পৌরসভা করার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন। পরিশেষে তিনি মাটিখেকো, অবৈধভাবে বালু উত্তোলন ও কেউ চাঁদাবাজি করলে সরাসরি ওনাকে জানার অনুরোধ করেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল