হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। এ সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা