ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আপস মীমাংসা না হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
স্বামীপক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ ও আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান।
এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।
অন্যদিকে, নাসিমা আক্তারও তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পাল্টা যৌতুকের মামলা দায়ের করেন।
ফেনী কোর্টের ইনস্পেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মামলারই শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা না হওয়ায় আদালত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেডএম