হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ মহিষ জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ১০টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এসব মহিষ জব্দ করা হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক মনির-উজ-জামান বলেন, গোপন সংবাদে বিজিবির একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের কাছে একটি মাঠে মালিকবিহীন অবস্থায় ১০টি মহিষ জব্দ করে। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল।

মনির-উজ-জামান আরও বলেন, সীমান্ত এলাকায় গবাদিপশুসহ অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছেন বিজিবি সদস্যরা।

জব্দ মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম