হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারডুবিতে কমলনগরের ৪ জেলে এখনো নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

গভীর সমুদ্রে মাছ ধরে ফিরে আসার সময় ট্রলারডুবিতে লক্ষ্মীপুরের কমলনগরের ৪ জেলে নিখোঁজ হয়েছেন।

ট্রলার থেকে উদ্ধার নবীর হোসেন বলেন, গত রোববার (২০ জুলাই) গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান তারা ১৭ জন মাঝি ও মহাজন। ২৫ জুলাই সকালে ফিরে আসার পথে মহেষখালীর পশ্চিমে গ্যাস পাম্পের দক্ষিণে ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে তারা ১৭ জন সাগরে পড়ে যান। পরে ১৩ জন বিভিন্নভাবে উদ্ধার হলেও ৪ জন এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. সোহেল মাঝি (২৫), মো. কামাল মাঝি (৪০), দিদার হোসেন (৩৫), মো. সেলিম মাঝি (৫০)। নিখোঁজ সবাই কমলনগরের স্থায়ী বাসিন্দা।

নবীর হোসেন আরও জানান, মারাত্মক ঢেউয়ে তাদের ট্রলারটি উল্টে গিয়ে ভেঙে যায়। তারা বিভিন্নভাবে উদ্ধার হলেও অসুস্থ হয়ে যান। ট্রলারের মালিক রুবেল মহাজন এখনও হাসপাতালে। বাকিরা কোথায় আছেন জানা নেই। উদ্ধার হওয়া ১৩ জন জেলে চট্টগ্রামে গিয়ে বাড়িতে ফিরে আসেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ ৪ জনের বিষয়ে এখনো কোনো ডিজি হয়নি।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন