হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম ইউনুস। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আটক ২৪ বছর বয়সী ফরহাদ হোসেন চণ্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিহ্নিত সন্ত্রাসী রবিনের নেতৃত্বে দুই মোটরসাইকেলে চারজন মিলে ইউনূসের ওপর হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে তাদের হাতাহাতি হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে অল্পের জন বেঁচে যান ছাত্রদল নেতা ইউনুস। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে ফরহাদকে আটক করা হয়েছে। এ সময় একটি দেশীয় তৈরি

এলজি ওয়ান শুটার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’