হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ভাইয়ের ওপর স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাড়ইপাড়া এলাকায় নিজ বাড়িতে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া মো. আজমকে গুলির একদিন পর তার ছোট ভাইকে কুপিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টায় চান্দগাঁও থানার বাড়ইপাড়া আবুল কাশেম সওদাগরের বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. সাজ্জাদ (১৭) একই এলাকার মৃত সেকান্দরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে আজমকে গুলি করে পালিয়ে যান দুজন। গুলিতে আজমের ছয়টি দাঁত পড়ে গেছে। মাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।

সূত্র জানায়, আজমকে গুলি করেছেন হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলী। তার সঙ্গে ছিল ছোট ভাই শহিদুল ইসলাম প্রকাশ বুশ। বুশ ও আইয়ুব আলী এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফার বেশ কিছু ছবি রয়েছে।

হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০২৩ সালে চান্দগাঁও এলাকা থেকে আইয়ুব আলীকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। তখন তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল।

আজমের বড় ভাই জায়েদ আমার দেশকে বলেন, আজমকে গুলি করার একদিন পর ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে তারা। হুমকি দিয়েছে পরিবারের সবাইকে মেরে ফেলবে তারা।

স্বজনরা আরো জানান, জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল আজম। ৫ আগস্টের পর এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। সম্প্রতি কয়েকটি মাদকবিরোধী প্রচারণা চালায় আজম। স্বজনদের ধারণা, এসব কারণে তাকে হত্যা করতে চেয়েছিল তারা।

চান্দগাঁও থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, আজমকে গুলি করার পর তার ছোট ভাইকেও কুপিয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার