হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালের বাঁধ ভেঙে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় খালের ওপর নির্মিত একটি বাঁধ ভেঙে যাওয়ায় কুইজ্জাখোলা গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গ্রামের প্রায় ৫৫টি পরিবারের আড়াই শতাধিক মানুষ গত তিনদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়ন সদর থেকে দক্ষিণে অবস্থিত কুইজ্জাখোলা গ্রামে যাতায়াতের একমাত্র পথ ছিল খালের ওপর নির্মিত ওই বাঁধটি। বিকল্প কোনো সেতু বা চলাচলের ব্যবস্থা না থাকায় গ্রামবাসী নিজেরাই বাঁধ তৈরি করে এটিকে সড়ক হিসেবে ব্যবহার করতেন। প্রতিদিন এই পথ দিয়েই শিক্ষার্থীরা ইউনিয়ন সদরের প্রাথমিক বিদ্যালয় এবং পাশের চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন।

গত বুধবার ও বৃহস্পতিবারের টানা ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে বাঁধটি ভেঙে খালে পরিণত হয়। ফলে গ্রামটির সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বানিয়ারছড়া স্টেশন থেকে ফাইতং বাজারগামী সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটে।

গ্রামের সর্দার মো. রাসেল জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেকেই অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করতেও চরম সমস্যায় পড়ছেন। বর্তমানে গ্রামের মানুষ কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।

গ্রামবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুম এলেই এই সমস্যা দেখা দেয়। তাই খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। এ বিষয়ে তারা বান্দরবানের জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, লামা উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালের বাঁধ ভেঙে যাওয়ায় কুইজ্জাখোলা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু হানিফ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান