হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোট দেয়ায় বউ তালাক

জেলা প্রতিনিধি, ফেনী

স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার অপরাধে এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার ওই এলাকার মৃত ইউসূফ হাজারীর ছেলে। এ ঘটনায় তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন জহুরা।

এলাকাবাসী জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জহুরাকে ভোটকেন্দ্রে না যেতে বারণ করেন তার স্বামী কাওসার। কিন্তু প্রথমবারের মতো ভোট দেওয়া সুযোগ পেয়ে উৎসাহের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্বামীকে ঘুমের ঘোরে রেখে কেন্দ্রে গিয়ে ভোট নিজের ভোট প্রদান করেন।

বিকেলে বাড়ির পাশের লোকজনের মুখে রাস্তায় বিষয়টি জানতে পেরে জহুরাকে মৌখিক তিন তালাক দেন তার কাওসার। এ সময় স্ত্রীকে তার ঘরে যেতেও বারণ করে সে। লোকজন এ নিয়ে ক্ষোভ জানিয়ে কাওসারকে আটক করে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে। এক পর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান সে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার

১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী