হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ি ঢালুতে কৃষিকাজ করতে গিয়ে অপহরণের শিকার যুবক, পালিয়ে এলেন বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড়ি ঢালু জমিতে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন। একই সময় অপহরণচেষ্টার মুখে পড়লেও এক বৃদ্ধ পালিয়ে এসে প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার বাসিন্দা। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০)। তিনিও একই এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

৬ হাজার লিটার অবৈধ তেল মজুদ করছিল যুবলীগ নেতা

হাটহাজারীতে নির্যাতনের পর হত্যা, শিশুর লাশ উদ্ধার

মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের বাহিরেও বড় বড় ডিগ্রি অর্জন করছে

সীতাকুণ্ডে মধ্যরাতে খামার-দোকানে অগ্নিকাণ্ড, পুড়ল ২৪ গবাদিপশু

রাঙামাটিতে পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল তিন বছরের শিশুর

পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

ভাষাসৈনিক আমেনা আহমেদ আর নেই

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি