হোম > সারা দেশ > চট্টগ্রাম

রিভলবার সদৃশ লাইটার বিক্রির সময় ৪ প্রতারক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম)

আটক করা খেলনা পিস্তল। ছবি: আমার দেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা মো. ইফতেখার উদ্দিন। আটকরা হলেন চরলক্ষ্যা এলাকার আকিব হোসেন (১৮), শহিদুল ইসলাম (২০), ইকরাম হোসেন (১৯) এবং রুবেল হোসেন হৃদয় (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এটি আগ্নেয়াস্ত্র হিসেবে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

পুলিশের জানান, উদ্ধার হওয়া বস্তুটি ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলবার পিস্তলের মতো। এটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাস দিয়ে পুনরায় ব্যবহার করা যায়।

কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, গোপনে অস্ত্র বেচাকেনার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্বার হওয়া অস্ত্র সদৃশ বস্তুটি একটি লাইটার। চক্রটি প্রতারণা করতে এটা বিক্রির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

কুমিল্লায় অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস

আমরা কারো ক্ষতি করতে চাই না: কুমিল্লা সিটি প্রশাসক

কসবায় ইটবাহী ট্রাক খাদে, নিহত ২

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ

মনোহরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে থমকে আছে উন্নয়নের চাকা

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১