হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-মাদকসহ আটক ৬

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে এক মাদক ব্যবসায়ীর বসতঘরে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্যাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে আরো দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার