হোম > সারা দেশ > চট্টগ্রাম

হুমকির মুখে হাইমচর নদীরক্ষা বাঁধ, জরুরি সংস্কার দাবি

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ব্লক সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে বাঁধটি হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে বাঁধটির সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার কাটাখালী থেকে জালিয়ার চর পর্যন্ত মেঘনা নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো জরুরি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে হাইমচর উপজেলার মেঘনা পারের মানুষ নদীভাঙনের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের জন্য সরকার ১২৭ কোটি টাকা বরাদ্দ দেয়। হাইমচর উপজেলায় ৬.৪ কিলোমিটার এলাকায় ব্লক ফেলে বাঁধ নির্মাণ করা হয়। পাথরের ব্লক দিয়ে নদীর সমান্তরালে বাঁধ দেয়া হয়েছে। প্রথমে জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে নদীতীর সংরক্ষণ করা হয়। এরপর দুই ক্যাটাগরির পাথরের ব্লক ফেলা হয়। নদী তীরে দুই ধরনের ব্লক দিয়ে এর নির্মাণকাজ করা হয়। ২০১০-২০১১ অর্থবছরে এই প্রকল্পের কাজ শুরু হয়।

এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, মেঘনা নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশ দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলা সমন্বয় মিটিংয়েও উত্থাপন করা হবে। দ্রুত নদীরক্ষা বাঁধ সংস্কার করা না হলে ভাঙন দেখা দিতে পারে।

চাঁদপুর পানি উন্নায়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, কাটাখালী থেকে জালিয়ারচর পর্যন্ত বিভিন্ন স্থানে গর্ত হওয়ার কথা শুনেছি। খুব দ্রুত ডাম্পিং করে সংস্কার কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার