চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীর চৌমুহনী চত্বরে মাসুদ চৌধুরী নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম খালেক চৌধুরীর ছেলে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে রাউজানের পাহাড়তলীর চৌমুহনী বাজারে প্রকাশ্যে দিবালোকে যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার লাশ উদ্ধার করে রাউজান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় দুপুরের পর ঘটনাস্থলে সড়ক অবরোধ করেছে যুবদলের নেতাকর্মীরা।
এমই