হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত প্রার্থীর পক্ষে প্রচার স্থগিতের ঘোষণা এনসিপির কেন্দ্রীয় নেতার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করে ১১দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রচার স্থগিতের ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়রুল আলম মানিক। শনিবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনির আবছার বলেন, “এনসিপি নেতা জোবায়রুল আলম মানিক আমাদের একটি দাবি-দাওয়ার তালিকা দিয়েছেন। তালিকায় ক্ষমতায় এলে তাকে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলায় এনসিপি থেকে ভাইস চেয়ারম্যান বানাতে হবে। এছাড়া আনোয়ারা-কর্ণফুলী মিলে পাঁচ-ছয়টা ইউপি চেয়ারম্যান দিতে হবে। আর এসব উদ্ভট ও অযৌক্তিক দাবি না মানায় সংবাদ সম্মেলন করে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচার স্থগিত করেন জোবায়রুল আলম মানিক। এটি জোবায়রুল আলম মানিকের একার সিদ্ধান্ত। এটি কেন্দ্রীয় এনপিপির সিদ্ধান্ত নয়।

তবে, দাবি-দাওয়ার কথা অস্বীকার করে জোবায়রুল আলম মানিক বলেন, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত এনসিপি প্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন। এর জন্য আমরা চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা স্থগিত করেছি। তবে ‘হ্যা’ ভোটের পক্ষে আমাদের প্রচারণা চলমান থাকবে।

আনোয়ারা উপজেলা এনসিপির সমন্বয়কারী মাহমুদ উল্লাহ মাহমুদ বলেন, এ বিষয়ে আমাকে বা আামার সংগঠনকে কিছুই জানানো হয়নি। তাছাড়া আমাদের কেন্দ্র থেকেও প্রচার স্থগিতের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবীবুল্লাহ, সদস্য সাহেদুর রহমান শাহেদ, ইরফান মাহমুদ, সদস্য মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, কর্ণফুলী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ীতে জামায়াতের মহিলা কর্মীকে হেনস্তা

চট্টগ্রাম বন্দর এলাকায় চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি

মেঘনায় দেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক

নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

চট্টগ্রামে দুই আসনে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী

সরকার গঠন করলে প্রত্যেক মানুষের হক বুঝিয়ে দেবে জামায়াত

উৎসবের আমেজে প্রচার, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ৩

আট বছর ধরে ভাড়া ভবনে চলছে চিকিৎসাসেবা

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি আজ