হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে জিইসি কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে পরিচিত।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হন। গুলিবিদ্ধ দুজন হলেন- জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তাঁরা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান। তিনি শরিফুলের অনুসারী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ জমা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার