হোম > সারা দেশ > চট্টগ্রাম

যে আসনে ৭ প্রার্থীর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় তাদের জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

নির্বাচন কমিশন বাংলাদেশের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রাপ্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট অর্জন করতে না পারলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ১৮টি। সে হিসেবে জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে অন্তত ৩৪ হাজার ২৫২ ভোট পেতে হতো। ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সবাই এই সীমার নিচে ভোট পেয়েছেন।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৪৯ ভোট।

রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘কোনো প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রের অনুকূলে জমা হয়।’

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু