হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন। এর আগে, গতকাল শুক্রবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক নাছির উদ্দিন (৪৭), শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায় চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিন উদ্দিন শনিবার সন্ধ্যা ৬টার সময় বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটা যুদ্ধ, লুটপাট , আহত ৪০

ভূমিহীনের জমি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল

পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পেকুয়ায় বাস চাপায় আহত ৫

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম